সরকারই ইচ্ছা করে আওয়ামী লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
বর্তমান সরকার একদলীয় কর্তৃত্ব খাটিয়ে নিজেরাই ফ্যাসিবাদের ফেরার সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, সরকার বিরোধী দলের আন্দোলন উপেক্ষা করে এবং নানা ব্যর্থতা ও দুর্নীতি ঢাকার জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার দলীয় সংসদ সদস্যদের প্রচুর বরাদ্দ দিলেও বিরোধী দলকে নামমাত্র বরাদ্দ দিয়ে বঞ্চিত করা হচ্ছে। এছাড়া সংবিধান সংশোধন, জুলাই সনদ বাস্তবায়ন, ওয়াজ মাহফিল বন্ধের সরকারি উদ্যোগ এবং সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতার কঠোর সমালোচনা করেন তিনি।
অনুরূপ সংবাদ
২ ঘন্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা
১ দিন আগে
জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান
১ দিন আগে
ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে জামায়াতের আমির—'তিনি হয়তো ভালো নিয়তে করেছেন'
১ দিন আগে
সড়ক–মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটিতে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে: গোলাম পরওয়ার
৩
সাজেক থমথমে, চলছে না যানবাহন, বন্ধ দোকানপাট
২ ঘন্টা আগে
৩