সড়ক–মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটিতে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে: গোলাম পরওয়ার
নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দেশের সড়ক-মহাসড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার নাটোরের দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, অদক্ষ চালক ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ এবং সংশ্লিষ্ট সিন্ডিকেট ভাঙার জোরালো দাবি জানান তিনি।
অনুরূপ সংবাদ
২ ঘন্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা
১ দিন আগে
জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান
১ দিন আগে
ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে জামায়াতের আমির—'তিনি হয়তো ভালো নিয়তে করেছেন'
১ দিন আগে
সরকারই ইচ্ছা করে আওয়ামী লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
৩
সাজেক থমথমে, চলছে না যানবাহন, বন্ধ দোকানপাট
২ ঘন্টা আগে
৩