কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে: নাহিদ ইসলাম
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে যারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় উল্লাস প্রকাশ করছে, তাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, "কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।"
রোববার (১৭ মে) রাত ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনা কায়সারের তৃতীয় জানাজায় অংশ নেওয়ার আগমুহূর্তে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শোক প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “আমরা সবাই শোকাহত, অতি অল্প বয়সে তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন। আমরা আজকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিভিন্ন দলমতের লোকেরা একসঙ্গে শহীদ মিনারে সমবেত হয়েছি, কারণ আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাচ্ছি।
আরও পড়ুন : অনলাইন জুয়ার জেরে সাতক্ষীরায় ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা
তিনি আরও বলেন, “কারিনা কায়সার গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং তিনি প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। তার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের কাছেও একটা বার্তা—আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং যারা উল্লাস করছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।”
জানাজায় অংশ নেন যারা
শহীদ মিনারে অনুষ্ঠিত এই জানাজায় দেশের বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ শরিক হন। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী
-
সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ
-
অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
-
এ বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু
-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ
-
এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন সিএফ
-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
-
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান
জানাজা শেষে উপস্থিত ভক্ত, সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মেধাবী অভিনেত্রীর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুরূপ সংবাদ
সরকারি জমি ১৫ বছরের জন্য লিজ দিয়ে সৌর বিদ্যুৎ বাড়ানোর পরিকল্পনা: আশিক চৌধুরী
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে: আবদুস সালাম
মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা: পানিসম্পদ মন্ত্রী
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে