ভারতের প্রভুত্ব থেকে জাতিকে আমরা রক্ষা করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের ওপর কোনো দেশের প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদী উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অর্থসহায়তা বিতরণ, সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘কোনো দেশের প্রভুত্ব মেনে নেওয়া হবে না’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ওপর কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণই সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন তিনি।
তাঁর বক্তব্য অনুযায়ী, কিছু পক্ষ আধিপত্য ধরে রাখতে ষড়যন্ত্র করছে। তবে এসব প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন। বাংলাদেশে কোনো পরাশক্তি অবৈধভাবে প্রবেশ করলে তার কঠোর জবাব দেওয়ার কথাও বলেন মন্ত্রী।
‘সুরমা ব্যারেজ’ নির্মাণের কথা
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশীয় অর্থায়ন ও চীনের কারিগরি সহায়তায় শিগগির ‘সুরমা ব্যারেজ’ নির্মাণ করা হবে। তাঁর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষিতে সেচ সুবিধার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।
৩০০ দুস্থ মানুষ পেলেন সহায়তা
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ সহায়তায় ৩০০ দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়।
এর মধ্যে ১০১ জনকে ১০ হাজার টাকা করে এবং ১০৬ জনকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া ৯৩টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পাঁচজন কৃতী শিক্ষার্থীকে আর্থিক প্রণোদনা এবং ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।
অনুরূপ সংবাদ
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের মানদণ্ড স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমান