অনলাইন জুয়ার জেরে সাতক্ষীরায় ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা
সাতক্ষীরায় অনলাইন জুয়ার টাকার জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। সন্তানদের ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়।
শনিবার (১৬ মে) রাতে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তাছলিমা খাতুন (৩৮)। অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন (৪২) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
সন্তানদের আটকে রেখে নৃশংসতা:
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় মারাত্মকভাবে আসক্ত ছিলেন। জুয়ার অর্থ জোগাড় করতে তিনি প্রায়ই স্ত্রী তাছলিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ইতিপূর্বেও বেশ কয়েকবার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন তিনি।
শনিবার রাতে সাদ্দাম তাঁর ১২ ও ৯ বছর বয়সী দুটি সন্তানকে একটি কক্ষে বাইরে থেকে তালাবদ্ধ করে দেন। এরপর তাছলিমাকে অন্য একটি কক্ষে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। এ সময় পাশের কক্ষটি বাইরে থেকে বন্ধ থাকায় মায়ের গোঙানির শব্দ শুনলেও অবুজ সন্তানেরা মায়ের সহায়তায় এগিয়ে আসতে পারেনি। নিহত তাছলিমা খাতুন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে পরিবার।
পুলিশের বক্তব্য ও পদক্ষেপ:
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহ এবং জুয়ার অর্থের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সাদ্দাম হোসেন পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অনুরূপ সংবাদ
বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন: অভিযুক্ত আটক
আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই: উম্মে কুলসুম পপি
রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: পুলিশি অভিযানে এক কর্মী আটক
ব্যতিক্রমী উদ্যোগ: বেদে শিশুদের শিক্ষায় প্রথম মাসের বেতন দান করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে