সরকারের সঙ্গে সংলাপ নিয়ে যোগাযোগ রয়েছে: গোলাম পরওয়ার
রাজনৈতিক সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে অংশ নেওয়ার প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং ১১-দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে যাবে; সেখানে এনসিপিও থাকবে বলে দলটি জানিয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সংলাপেও ১১ দল জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাহী পরিষদের বৈঠকে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জেহাদ খানই প্রার্থী থাকবেন। এ ছাড়া পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী মন্তব্যের নিন্দা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
অনুরূপ সংবাদ
১৮ ঘন্টা আগে
স্বাস্থ্যখাতে দলীয়করণের অভিযোগ, এক টেবিলে সংলাপের দাবি এমপি মাসুদের
১৮ ঘন্টা আগে
নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না জনগণ: সেলিম উদ্দিন
১৮ ঘন্টা আগে
পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় আজ
১৮ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের, প্রত্যর্পণের দাবি
৩
৪
৮
১০
৪
৬
৮