জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম বাঁচাতে সাড়ে ছয় হাজার কোটি টাকা দেবে সরকার
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের কার্যক্রম টিকিয়ে রাখতে এবার ২০০ কোটি দিরহাম বা প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার (৬,৭০৬ কোটি টাকা) মূলধন সহায়তার ‘দৃঢ় প্রতিশ্রুতি’ দিয়েছে বাংলাদেশ সরকার। এর আগে ব্যাংকের মূলধন-ঘাটতি মেটাতে ১ হাজার ৩ কোটি টাকা (৩০ কোটি দিরহাম) জোগান দেওয়া হলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংক সন্তুষ্ট হতে পারেনি।
ইউএই সেন্ট্রাল ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকার কথা ৪০ কোটি দিরহাম, যেখানে ছিল মাত্র ১০ কোটি দিরহাম। পর্যাপ্ত পরিশোধিত মূলধন না থাকায় ইউএইর কেন্দ্রীয় ব্যাংক সেখানে জনতা ব্যাংকের শাখাগুলোর কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। এর ধারাবাহিকতায় সম্প্রতি অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার ইউএই সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের কাছে একটি প্রতিশ্রুতিপত্র পাঠান। এতে জনতা ব্যাংকের সার্বিক আর্থিক ভিত্তি শক্তিশালী করতে সরকার সর্বোচ্চ ২০০ কোটি দিরহাম বা সমপরিমাণ অর্থ সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেয়।
অর্থ বিভাগ জানায়, ইউএইতে আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইনে ১৯৭৬ সাল থেকে প্রবাসীদের সেবা দিয়ে আসছে জনতা ব্যাংকের চারটি শাখা। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো, দ্বিপক্ষীয় বাণিজ্য ও প্রবাসীদের বিনিয়োগ সুরক্ষায় শাখাগুলোর কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। সরকার ও বাংলাদেশ ব্যাংকের এই যৌথ উদ্যোগে ইউএইতে ব্যাংকটির সেবা সুরক্ষিত ও স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।
অনুরূপ সংবাদ
৩
৫
৬
৭
দুই মাসের জন্য রাস্তা খনন, বছরজুড়ে পরিখা—আর কত?
১৮ ঘন্টা আগে
৮
১৩ কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের সিঁড়ি বেয়ে!
১৮ ঘন্টা আগে
৭