সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের
নিত্যপণ্য, ওষুধ, এলপিজি সিলিন্ডার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়ার জোর দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানো হচ্ছে, যার ফলে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের সাধারণ মানুষ।
সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়।
সভায় ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সরকারের কাছে জনবান্ধব সিদ্ধান্তের প্রত্যাশা থাকলেও বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন নীতির চাপ সাধারণ মানুষের ওপর পড়ছে। আসন্ন রোজা ও অন্যান্য উৎসবকে সামনে রেখে একটি সিন্ডিকেট বা প্রভাবশালী গোষ্ঠী বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। ১৮ কোটি মানুষের কথা চিন্তা করে সরকারকে এখনই কঠোরহ হাতে সিন্ডিকেট দমন এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, পণ্যের ঊর্ধ্বগতির প্রভাব ধনীদের তুলনায় নিম্ন আয়ের মানুষের ওপর সবচেয়ে বেশি আঘাত হানছে। তাই সঠিক পরিকল্পনার মাধ্যমে সিন্ডিকেট ভেঙে কৃত্রিম সংকট দূর করতে হবে।
ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিত করার বিকল্প নেই। প্রতিবাদ সভায় অন্যান্য বক্তারাও বাজার নিয়ন্ত্রণে সরকারের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
৩
৫
৬
৭
দুই মাসের জন্য রাস্তা খনন, বছরজুড়ে পরিখা—আর কত?
১৭ ঘন্টা আগে
৮
১৩ কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের সিঁড়ি বেয়ে!
১৭ ঘন্টা আগে
৭