‘আমি তো রিফিউজি, আমার পিআর হচ্ছে না’: কানাডা থেকে প্রথম আলোকে এস কে সিনহা
অস্ট্রেলিয়ার উদ্দেশে ২০১৭ সালের ১৩ অক্টোবর রাতে ঢাকা ছাড়ার পর থেকেই ৯ বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন দেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বর্তমানে কানাডার টরন্টোতে ছোট মেয়ের সঙ্গে বসবাসরত সাবেক এই প্রধান বিচারপতি প্রথম আলোর সঙ্গে আলাপকালে নিজের বর্তমান অবস্থা ও প্রবাসজীবনের নানা দিক তুলে ধরেছেন।
প্রথম আলোর কাছে নিজের বর্তমান আইনি ও সামাজিক অবস্থান সম্পর্কে বলতে গিয়ে এস কে সিনহা বলেন, "আমি তো রিফিউজি (শরণার্থী) হিসেবেই আছি এখন। কারণ হলো শেখ হাসিনার সরকার আমাকে একটা কনভিকশন (দোষী সাব্যস্ত করা) দিয়েছিল, একটা সাজানো মামলায়। যার পরিপ্রেক্ষিতে আমি স্ট্যাটাসবিহীন একেবারে ফ্লোটিং ম্যান, যাকে বলে ভাসমান লোক হিসেবে আছি।"
তিনি জানান, তাঁর স্ত্রীর কানাডার পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) বা স্থায়ী বাস হলেও সাজানো মামলার কারণে তাঁর নিজের পিআর কার্ডের জন্য পুলিশ রিপোর্ট আটকে আছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি দেশে ফেরার জন্য টরন্টোর বাংলাদেশ কনসাল জেনারেল কার্যালয়ে পাসপোর্টের আবেদন এবং গত ৪ আগস্ট রিমাইন্ডার মেইল পাঠালেও সেখান থেকে কোনো জবাব পাননি।
যেভাবে ঘটেছিল দেশত্যাগ ও পদত্যাগ
২০১৫ সালের ১৭ জানুয়ারি দেশের প্রথম অমুসলিম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়া এস কে সিনহার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের ৩১ জানুয়ারি। কিন্তু মেয়াদ শেষের ৮২ দিন আগেই তাঁকে পদত্যাগ করতে হয়।
২০১৭ সালের জুলাই মাসে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বসম্মত রায় দিলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাঁর দূরত্ব প্রকট হয়ে ওঠে। এরপর ২০১৭ সালের ২ অক্টোবর তাঁর ছুটির কথা জানানো হয় এবং ১৩ অক্টোবর তিনি দেশ ছাড়েন। বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠান। ৯ বছর ধরে প্রবাসে কাটানো এই বিচারপতির দেশত্যাগ ও পদত্যাগের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে।
অনুরূপ সংবাদ
১৭ ঘন্টা আগে
নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
১ দিন আগে
পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, কোন ধাপের ভোট কবে
১ দিন আগে
‘আপনারা এমপিকে পাত্তা দিচ্ছেন না, হোয়াই? হোয়াই?’—রংপুরের প্রশাসনকে জামায়াতের এমপির হুঁশিয়ারি
২ দিন আগে
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হলো
৩
৫
৬
৭
দুই মাসের জন্য রাস্তা খনন, বছরজুড়ে পরিখা—আর কত?
১৭ ঘন্টা আগে
৮
১৩ কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের সিঁড়ি বেয়ে!
১৭ ঘন্টা আগে
৭