কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গজালিয়া এলাকায় ঈদগাঁও নদের ওপর প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯০ মিটার দীর্ঘ ও ১৩ মিটার প্রশস্ত একটি সেতু পাঁচ বছর ধরে কোনো কাজেই আসছে না। সংযোগ সড়ক নির্মাণ না করায় স্থানীয় বাসিন্দাদের কাঠের সিঁড়ি বেয়ে চরম ঝুঁকিপূর্ণভাবে ওই সেতুতে ওঠানামা করতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত এই সেতুটি ব্যবহার করতে না পারায় ঈদগড়, বাইশারী ও গর্জনিয়ার মতো পাহাড়ি জনপদের লাখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প হিসেবে তাদের ১৭ কিলোমিটার দীর্ঘ ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়ক ব্যবহার করতে হয়, যেখানে প্রায়ই বনদস্যুদের উৎপাত, ছিনতাই ও অপহরণের ঘটনা ঘটে। দিনে অন্তত দেড় শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ ও কৃষকরা উৎপাদিত ফসল নিয়ে বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ কাঠের সিঁড়ি ব্যবহার করে সেতু পারাপার করছেন।
সংযোগ সড়ক না হওয়ার কারণ ও অনিশ্চয়তা
স্থানীয়দের অভিযোগ, জমির অধিগ্রহণ জটিলতা, সমন্বয়হীনতা এবং ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদারের কাজ বন্ধ করে পালিয়ে যাওয়ার কারণে প্রকল্পটি দীর্ঘসূত্রতায় পড়ে আছে।
তবে এ বিষয়ে ঈদগাঁও উপজেলা এলজিইডির প্রকৌশলী আল মুইন শাহরিয়ার জানিয়েছেন, সংযোগ সড়কের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আগের দরপত্র বাতিল করা হয়েছে। খুব দ্রুত নতুন দরপত্র আহ্বান করে সংযোগ সড়ক নির্মাণকাজ সম্পন্ন করা হবে এবং সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
অনুরূপ সংবাদ
৩
৫
৬
৭
দুই মাসের জন্য রাস্তা খনন, বছরজুড়ে পরিখা—আর কত?
১৮ ঘন্টা আগে
৮
১৩ কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের সিঁড়ি বেয়ে!
১৮ ঘন্টা আগে
৭