দেশের বাজারে টানা ঊর্ধ্বমুখী থাকার পর ফের কমল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম একলাফে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। এতে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে এবং আজ রোববারও (১৭ মে) দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
এর আগে গত শুক্রবারও (১৫ মে) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৫ টাকা কমানো হয়েছিল।
আরও পড়ুন : দপ্তর বণ্টনে বিজয়ের কৌশল, মূল মন্ত্রণালয় নিজের নিয়ন্ত্রণে
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, সব ধরনের স্বর্ণের দামই উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে:
-
২২ ক্যারেট: ভরিতে ৪,৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
-
২১ ক্যারেট: ভরিতে ৪,১৪১ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।
-
১৮ ক্যারেট: ভরিতে ৩,৫৫৮ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা।
-
সনাতন পদ্ধতি: ভরিতে ২,৯১৬ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
বাজুস স্পষ্ট করেছে যে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। তবে এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট (মূসক) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তন হতে পারে।
কমেছে রুপার দামও স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কিছুটা কমানো হয়েছে। নতুন সমন্বিত দাম অনুযায়ী:
-
২২ ক্যারেট রুপা: ভরিতে ১১৭ টাকা কমিয়ে নতুন দাম ৫ হাজার ৬৫৭ টাকা।
-
২১ ক্যারেট রুপা: ভরিতে ১৭৫ টাকা কমিয়ে নতুন দাম ৫ হাজার ৩৬৫ টাকা।
-
১৮ ক্যারেট রুপা: ভরিতে ১১৭ টাকা কমিয়ে নতুন দাম ৪ হাজার ৬০৭ টাকা।
-
সনাতন পদ্ধতি: ভরিতে ১১৭ টাকা কমিয়ে নতুন দাম ৩ হাজার ৪৪১ টাকা।
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২৩ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে