সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষায় মৃত্যু পর্যন্ত যুদ্ধ করে যাবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষায় আমরা মৃত্যু পর্যন্ত যুদ্ধ করে যাবো।”
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শহীদ ওসমান হাদীর মাজার প্রাঙ্গণে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সমাবেশে নিজের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান স্পষ্ট করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের স্পষ্ট বার্তা—যারা ইসলামপ্রিয় মানুষ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, তাদের নিয়েই আগামীতে বাংলাদেশ রক্ষার আন্দোলন চালিয়ে যাব।”
বক্তব্যে তিনি দেশের মূলধারার রাজনৈতিক দল ও নাগরিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। সীমান্ত হত্যা বন্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন:
“আপনারা যদি সত্যিকার অর্থে জাতীয়তাবাদী হতে চান, তবে প্রথমে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে হবে। সীমান্তের অবহেলিত ও ঝুঁকিতে থাকা মানুষদের রক্ষা করাই হতে হবে প্রকৃত জাতীয়তাবাদের প্রথম শর্ত।”
সমাবেশে উপস্থিত বক্তা ও সাধারণ জনতা সীমান্তে লাগাতার বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার তীব্র নিন্দা জানান এবং বর্তমান সরকারকে আন্তর্জাতিক পর্যায়ে এর জোরালো প্রতিবাদ জানানোর দাবি জানান। সমাবেশ শেষে সীমান্ত হত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৮ ঘন্টা আগে
হঠাৎ কেন নেতাকর্মীদের সতর্ক করলেন জামায়াতের আমীর
৮ ঘন্টা আগে
সীমান্তে লাশ মাড়িয়ে বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল
১৫ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
১৫ ঘন্টা আগে
হঠাৎ কেন নেতাকর্মীদের সতর্ক করলেন জামায়াতের আমীর
৮ ঘন্টা আগে
জেনে নিন কেন ঘুমের মধ্যে শরীর কেঁপে ওঠে
২ দিন আগে
সীমান্তে লাশ মাড়িয়ে বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল
১৫ ঘন্টা আগে