তফসিলকে স্বাগত জানিয়েও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা এনসিপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোষিত তফসিলের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ উদ্বেগের কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “তফসিল ঘোষণার জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতার ঘাটতি রয়েছে। দলীয় চাপ থেকে বের হয়ে কতটা ভারসাম্যপূর্ণ অবস্থায় নির্বাচন আয়োজন করা যাবে—তা নিয়ে সন্দেহ রয়েছে।”
পাটওয়ারী আরও বলেন, “ছাত্রজনতার অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। সরকারের তিনটি দায়িত্ব ছিল—বিচার, সংস্কার ও নির্বাচন। এখন তা বাস্তবায়নের পথে রয়েছে, এজন্য আমরা সাধুবাদ জানাই।”
সুষ্ঠু ভোট নিয়ে উদ্বেগ ব্যক্ত করে তিনি বলেন, “নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতার ঘাটতি স্পষ্ট। আমরা আশঙ্কা করছি পেশিশক্তি ও টাকার প্রভাব ভোটকে প্রভাবিত করতে পারে। তাই জনগণকে আহ্বান জানাব—তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেয়।”
ইসি পুনর্গঠনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তুলেছিলাম, কিন্তু সে দাবি উপেক্ষিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা নিয়েও প্রশ্ন রয়েছে।”
এ সময় আসিফ মাহমুদের সম্ভাব্য দলীয় যোগদান প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আসিফ মাহমুদ এনসিপিতে এলে সংস্কারের পক্ষে কাজ করবে বলেই প্রত্যাশা করি। তবে কারো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে চাই না।”
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে