রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, পুনর্গঠন এখন জরুরি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দুঃশাসন ও ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে দেশের প্রায় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। ফলে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠান নতুন করে পুনর্গঠন করা এখন সময়ের দাবি।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য। অথচ গত দেড় দশকে শুধু গণতান্ত্রিক কাঠামোই ক্ষতিগ্রস্ত হয়নি, রাষ্ট্রযন্ত্রের স্বাধীনতাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
তিনি বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।
তিনি আরো বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে