জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বিষয়। তবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতার শারীরিক অসুস্থতার বিষয়সহ সার্বিক রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সব দল প্রস্তুত হওয়ার পর তফসিল ঘোষণার পক্ষে মত দিয়েছেন তিনি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির পলিসি ডায়লগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “‘২৪-এর গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, এটি ছিল ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে একটি গণআন্দোলন।” তিনি বলেন, স্বাধীনতার পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ঐতিহাসিক সুযোগ রাজনৈতিকভাবে সঠিকভাবে কাজে লাগানো যায়নি।
তিনি আরো বলেন, “যে দল দেশ স্বাধীন করেছে, তারাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করে। কিন্তু বাংলাদেশ সে পথে পুরোপুরি এগোতে পারেনি।” একই সঙ্গে তিনি মন্তব্য করেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেননি।
দেশের উন্নয়নে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তি-কেন্দ্রিকতা প্রকট। ফলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতিমালাও পাল্টে যায় এবং এতে ব্যবসায়িক গ্রুপগুলো রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়ে।
তিনি বলেন, “আমরা ভিশন ও মিশনের সঙ্গে কোনো আপস করব না। গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা।” তিনি ব্যাখ্যা করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নামটি সচেতনভাবেই দেওয়া হয়েছিল, যার কারণে আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা পায়।
৬৯-এর গণঅভ্যুত্থানের পর ৭০-এর নির্বাচন ও ৯০-এর আন্দোলনের প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, অতীতেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কমিটমেন্ট বাস্তবায়ন না হলে দেশ নতুন সংকটের দিকে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।
তিনি দাবি করেন, এনসিপি কারও সঙ্গে গোপন বা প্রকাশ্য কোনো সমঝোতায় যায়নি। নাহিদ ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চলছে। শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে তৃতীয় একটি রাজনৈতিক জোট গঠনের আলোচনা চলমান আছে বলে উল্লেখ করেন।
সবশেষে তিনি বলেন, “যেসব পুরানপন্থী দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাদের ওপর জনগণের আস্থা নেই। আমরা নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে