Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া নিয়ে ফখরুলের বক্তব্য

জাতীয় December 5, 2025 05:13 PM ১৩৩ দর্শক
খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া নিয়ে ফখরুলের বক্তব্য

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকেরা অনুমতি দিলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে দলীয় নেতাকর্মীরা মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, “চিকিৎসকেরা খালেদা জিয়াকে সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁদের আশা, শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছালে রোববার তাঁকে লন্ডনে নেওয়া সম্ভব হবে।”

তিনি আরও বলেন, গত এক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশি ও বিদেশি অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁর চিকিৎসা আরও উন্নত চিকিৎসা ব্যবস্থার আওতায় নেওয়া প্রয়োজন বলে চিকিৎসকেরা মত দিয়েছেন।

এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

সবশেষে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়ার আবেদন জানান।

অনুরূপ সংবাদ