ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম অভিযোগ করেছেন, যারা এতদিন নির্বাচন আয়োজনের কথা বলেছে, তারাই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ আর লুটেরা ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। জনগণ বিকল্প হিসেবে ইসলাম, নৈতিকতা ও দেশপ্রেমিক নেতৃত্বকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে আগ্রহী।
সরকারের উদ্দেশে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে নিরপেক্ষ না করলে জনগণের আস্থা ফিরবে না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে বিষয়ে দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
বাজেটে কালো টাকা সাদা করার বিধান, কারা পাবেন এই সুবিধা?
বিরোধীদের এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধন হচ্ছে; মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করার বিধান যুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর