গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত নিচ্ছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতা মিলেই জুলাই গণঅভ্যুত্থান সফল করেছিল। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলের ছাত্রনেতাদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও বর্তমানে অভ্যুত্থানের রাজনৈতিক সুফল মূলত বিএনপি ও জামায়াত গ্রহণ করছে।
সোমবার (১ ডিসেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানো আরব আমিরাতে কারাবন্দী প্রবাসীদের মুক্তি উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান কোনো একটি দলের সম্পদ নয়। এনসিপি এই অভ্যুত্থানের ভেতর দিয়েই উঠে এসেছে, কিন্তু তারা কখনো দাবি করেননি যে এই আন্দোলন শুধুমাত্র এনসিপির। তিনি অভিযোগ করেন, অভ্যুত্থানের সময় যারা রাস্তায় ছিলেন, তারা উপেক্ষিত হচ্ছেন; আর যারা আন্দোলনের ফসল ঘরে তুলছেন, তারা ক্ষমতার বন্দোবস্ত তৈরিতে ব্যস্ত।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত আন্দোলনকারীদের দায়িত্ব এবং কারাবন্দী প্রবাসীদের বিষয়গুলোকে এক সময় ‘এনসিপির বিষয়’ বলে এড়িয়ে যাওয়া হয়েছে। অথচ এসব জাতীয় দায়ভার কোনো একটি দলের একক দায়িত্ব হতে পারে না।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, একদল প্রকাশ্যে এবং আরেকদল আড়ালে সংস্কার কার্যক্রমের বিরোধিতা করেছে। ফলে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য তৈরি সম্ভব হয়নি।
কারাবন্দী প্রবাসীদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, তাদের আরও আগেই মুক্ত করা উচিত ছিল। তাদের পরিবার দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছে। তিনি এই প্রবাসীদের জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা হিসেবে উল্লেখ করে বলেন, তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সরকার পরিবর্তন না হলে তারা মুক্ত হতেন না দাবি করে নাহিদ বলেন, জীবন ঝুঁকিতে জেনেও তারা রাজপথে নেমেছিলেন। তাদের অবদান জাতি আজীবন স্মরণ করবে। তিনি সরকারকে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তিনি গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের লড়াইয়ে খালেদা জিয়ার ভূমিকা জাতি স্মরণ রাখবে এবং তিনি দীর্ঘদিন সুস্থ থাকবেন—এই কামনা করেন।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে