সুনির্দিষ্ট আসামির নাম দেওয়ার পরও পুলিশ মামলা নিচ্ছে না: ডা. শফিকুর রহমান
সুনির্দিষ্ট আসামির নাম উল্লেখ করার পরও পুলিশ মামলা গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সম্প্রতি এক বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন এবং অবিলম্বে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলাকায় মাদকচক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং প্রতিবাদ করার জেরে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার ঘটনা ঘটে। এর আগে এলাকায় খেলাধুলার মাঠ রক্ষা ও মাদকসেবীদের উৎপাত বন্ধে সোচ্চার হয়েছিলেন তারা। জামায়াত আমীরের অভিযোগ, মাদকচক্র রাজনৈতিক দলের শেল্টার ও প্রশ্রয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
ঘটনার পর সাবেক এমপি আখতারুজ্জামান সুনির্দিষ্ট আসামির নাম উল্লেখ করে মামলা করতে চাইলেও পুলিশ রহস্যজনক কারণে তা আমলে নিচ্ছে না বলে অভিযোগ ওঠে। ডা. শফিকুর রহমান বলেন, প্রশাসন কার পক্ষে—দুষ্টের পক্ষে না শিষ্টের পক্ষে, তা আজ প্রশ্নবিদ্ধ। তিনি অবিলম্বে মামলা এন্ট্রি করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
অনুরূপ সংবাদ
জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করাই প্রধান অগ্রাধিকার: জামায়াত আমীর
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ
‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির