তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের সবক ও নবীন বরণ অনুষ্ঠিত
আনন্দঘন ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ‘সবক প্রদান ও নবীন বরণ ’২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ অক্টোবর (সোমবার) মাদ্রাসা মিলনায়তনে বিপুলসংখ্যক শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং গুণীজনদের পদচারণায় অনুষ্ঠানটি এক মুখরিত উৎসবে পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সাফির এডুকেশন ইনস্টিটিউশন, লন্ডনের ফাউন্ডার, প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান শাইখ ড. আবুল কালাম আজাদকে মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছালে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার একটি চৌকস স্কাউট দল ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে স্বাগত জানায়। পরবর্তীতে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাইখ ড. আবুল কালাম আজাদ নবীন শিক্ষার্থীদের সুরা নিসার প্রথম আয়াত তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করেন। সবক প্রদান শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে জীবন পরিচালনায় তাকওয়া অর্জনের জন্য বিশেষ নসিহা পেশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ড. আব্দুল্লাহ আল মামুন: সিনিয়র ভাইস চেয়ারম্যান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ও প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা, ড. মীম আতিকুল্লাহ: ভাইস চেয়ারম্যান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন , ড. মো. মাহবুবুর রহমান: যুগ্ম পরিচালক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন , ডা. ফাওযান আব্দুর রহমান: সাবেক কৃতি শিক্ষার্থী , অ্যাডভোকেট আব্দুল আউয়াল: লেকচারার, গ্রিন ইউনিভার্সিটি , সা'দ আহমাদ মাদানী: প্রিন্সিপাল, তাহফীজ ইন্টারন্যাশনাল একাডেমি , ওসামা বিন আবুবকর: ফার্মাসিস্ট, জিল ফার্মা (লন্ডন)।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, সমাজসেবক মুজিবুর রহমান, হাফেজ সাইফুল্লাহ ফয়সাল, মাওলানা মাসহুদুল আলম, ইসমাইল মোল্লা, অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং মাদ্রাসার দুই ভাইস প্রিন্সিপাল এরশাদ উল্লাহ আজহারী ও অধ্যাপক আরিফ উল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ বছর দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কৃতি শিক্ষার্থী কাজী আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন ছাত্রদের মধ্য থেকে বক্তব্য দেন নাইফ নুআইসীর মুসাব, মাহফুজুর রহমান ফাহিম, মোহাম্মদ বিন শহীদ ও কাজী আব্দুল্লাহ।
শিক্ষার্থীদের সুমধুর তিলাওয়াত, ইসলামী নাশিদ, কাওয়ালি, কৌতুকাবহ গান ও কবিতা আবৃত্তির নান্দনিক পরিবেশনা উপস্থিত নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের মুগ্ধ করে। পরিশেষে বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুরূপ সংবাদ
নিকাব পরিহিত শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক–জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ