প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি প্রত্যর্পণ ও আত্মসমর্পণ; ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার ও সন্ত্রাস ত্যাগ ছাড়া রিকনসিলিয়েশন অসম্ভব: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভসের সংগঠক মাহফুজ আলম মন্তব্য করেছেন, প্রত্যাবর্তন নয়, বরং শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে চলমান সহিংসতার প্রেক্ষাপটে তিনি বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ও খুনের রাজনীতি ত্যাগের ঘোষণা ছাড়া কোনো ধরনের রিকনসিলিয়েশন বা সমঝোতার আলাপ অসম্ভব।
২০২৪ সালের ২১ আগস্ট সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে তিনি নিজেই প্রথম রিকনসিলিয়েশনের কথা তুলেছিলেন উল্লেখ করে মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা বা পর্যালোচনা না থাকায় সন্ত্রাস ও খুনের রাজনীতি চলতে থাকলে দেশের অস্থিতিশীলতা, শিল্পবাণিজ্য ধ্বংস এবং জানমালের ক্ষতির জন্য দলটি ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা রাষ্ট্র দায়ী থাকবে; তাই চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
দুই সপ্তাহে জুলাই গণ-অভ্যুত্থানের অন্তত আটজন তরুণ নেতৃত্বের বাড়িতে অগ্নিসংযোগ, চাপাতি হামলা ও হত্যার হুমকি; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক্ষ্যবস্তু হচ্ছেন এনসিপি ও ছাত্রসংগঠনের নেতারা
১২ ঘন্টা আগে
পতিত শক্তি মনে করছে সন্ত্রাস ও অরাজকতা করে আবার ফিরে আসতে পারবে; বিরোধী দলগুলোর পুরোনো বন্দোবস্তের কায়দায় বিরোধিতার সুযোগ নিচ্ছে তারা: পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির মন্তব্য
১ দিন আগে
‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি ও সংঘর্ষে অন্তত আটজন আহত
১ দিন আগে