সন্তান ফিরে পেতে মার্কিন বাবার লড়াই, পাসপোর্টে বদলে গেছে পরিচয়
যুক্তরাষ্ট্রের একটি বারে পরিচয় থেকে প্রেম, ধর্ম পরিবর্তন ও বিয়ে—এরপর বিচ্ছেদের জেরে সন্তানদের ফিরে পেতে গত তিন বছর ধরে বাংলাদেশের আদালতের বারান্দায় ঘুরছেন মার্কিন নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেল (৩৫)। অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে সন্তানকে নিয়ে সিঙ্গাপুরে চলে গেছেন মা ফারহানা করিম এবং শিশুটির নামে তৈরি নতুন বাংলাদেশি পাসপোর্টে তার নাম ও বাবার পরিচয়ও বদলে দেওয়া হয়েছে। পাসপোর্টের ছবি দেখে নিজের ছেলেকে শনাক্ত করেছেন গ্যারিসন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এসব তথ্য উঠে এসেছে। তদন্ত শেষে গত ১৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) বাসুদেব সরকার। ঢাকার উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলাটির তদন্তে শিশুটির বিদেশযাত্রা, নতুন পরিচয়ে পাসপোর্ট তৈরি ও আদালতের আদেশ অমান্যের বিষয়গুলো সামনে আসে।
মামলার নথি ও গ্যারিসনের ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালের ৩ জুন যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে একটি বারে প্রথম পরিচয় হয় গ্যারিসন ও বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা করিমের। পরে ভালোবাসার টানে ইসলাম ধর্ম গ্রহণ করে ২০১৮ সালের ৩ আগস্ট শরিয়াহ অনুযায়ী মসজিদে তাঁদের বিয়ে হয়। ২০২০ সালের ১৬ অক্টোবর তাঁদের প্রথম সন্তান ফাতিমির ওয়াল ইকরাল লুট্রেলের জন্ম হয়।
দ্বিতীয়বার সন্তানসম্ভবা হলে ২০২৩ সালের ২৭ জুন পরিবারের কাছে থাকার কথা বলে বাংলাদেশে আসেন ফারহানা। ছোট সন্তান ফাতিহ আল আলিম কুইটিসের জন্মের পর দুই সন্তানকে নিয়ে দেশেই অবস্থান করতে থাকেন এবং একপর্যায়ে গ্যারিসনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ। সন্তানদের সঙ্গে দেখা ও ফিরে পাওয়ার আশায় ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশে এসে হাইকোর্টে রিট করেন গ্যারিসন। ওই বছরের ২৮ নভেম্বর হাইকোর্ট সপ্তাহে দুই দিন উত্তরা ক্লাবে বড় ছেলের সঙ্গে তাঁর সময় কাটানোর অনুমতি দিলেও অভিযোগ রয়েছে যে তা কার্যকর হয়নি।
পরবর্তী সময়ে সন্তানদের না পেয়ে জিডি ও আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৮ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণের অভিযোগে মামলা করেন গ্যারিসন। মামলায় শ্বশুর-শাশুড়ি, স্ত্রীর বোন ও বোনের স্বামীকে আসামি করা হয়। একপর্যায়ে সন্তানকে মায়ের জিম্মায় রাখার আদেশ হলেও পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল জিম্মার আদেশ বাতিল করেন। এরপর তদন্তে জানা যায়, ফারহানা করিম ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চলে গেছেন এবং তাঁর আর দেশে ফেরার তথ্য নেই।
অনুরূপ সংবাদ
১২ ঘন্টা আগে
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা
২ দিন আগে
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের ২৩ জেলায় ব্যাপক নাশকতা; দুটি ট্রেন ও ১২টি বাসে অগ্নিসংযোগ এবং গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও বিএনপির সংসদ সদস্যের বাড়িতে হামলা ও আগুন
২ দিন আগে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর ও মুসল্লিদের ওপর হামলার মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিন পাঁচ দিনের রিমান্ডে
২ দিন আগে
বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণ এবং কর্মপরিবেশ উন্নয়নের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ
৪
৫
৭
৯
১০
২