জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য
আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের এক পর্যায়ে বিকেলে প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে 'লকডাউন' ঘোষণা করা হলে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তাঁর কার্যালয়ে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়েন।
আন্দোলন চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত একদল কর্মকর্তা-কর্মচারী পাল্টা কর্মসূচি দেওয়ার চেষ্টা করলে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা প্রশাসনের বিরুদ্ধে অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয়ের অভিযোগ তুললেও উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ জানিয়েছেন, এই বিষয়টি সম্পূর্ণ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল এবং তাঁকে অন্যায়ভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংকট নিরসনে আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে উপাচার্যের বৈঠক চলছিল।
অনুরূপ সংবাদ
১২ ঘন্টা আগে
আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঁচ কর্মকর্তাকে মারধর ও এক শিক্ষককে হেনস্তা, প্রক্টর অফিসে অবরুদ্ধ
২ সপ্তাহ আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা–কর্মীরা
২ সপ্তাহ আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ে র্যাগিংসহ নানা ঘটনায় জড়িত ৩০ শিক্ষার্থীর শাস্তি
২ সপ্তাহ আগে
২০২৬ দাখিলে ১ম হওয়া তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার এবার আলিমেও ঈর্ষণীয় ফলাফল
২
৩
৫
৯
৩
৪
৬
৯