সরিয়ে দেওয়া উপাচার্যদের অধিকাংশই জামায়াতপন্থী, নিয়ন্ত্রণ হারিয়ে শিবির সহিংসতা করছে: নাছির
সম্প্রতি দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) পদে আনা পরিবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি দাবি করেছেন, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া অধিকাংশ উপাচার্যই অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এবং তারা প্রকাশ্যে বা নেপথ্যে জামায়াতপন্থী মতাদর্শের ধারক ছিলেন।
আজ রবিবার (১৭ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রদল সাধারণ সম্পাদক এই দাবি ও অভিযোগ করেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতা নেওয়ার পর কয়েক দফায় ২০টিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) একসঙ্গে ১১টি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকেই ডুয়েটে আন্দোলন শুরু হয়, যা আজ রবিবার (১৭ মে) রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় এবং এতে অন্তত ১৫ জন আহত হন।
ফেসবুক পোস্টে নাছিরের বক্তব্য:
নাছির উদ্দীন নাছির তাঁর পোস্টে লেখেন, “বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ পুনর্গঠন এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান নির্বাচিত সরকার দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন এনেছে। কিন্তু এই ইতিবাচক পরিবর্তনই গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে ছাত্রশিবিরের জন্য। কারণ, যেসব উপাচার্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের অধিকাংশই ছিল অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত এবং প্রকাশ্যে কিংবা নেপথ্যে জামায়াতপন্থী মতাদর্শের ধারক।”
আরও পড়ুন : ডুয়েটে উপাচার্য নিয়োগ ঘিরে অস্থিতিশীলতার নেপথ্যে বিদায়ী প্রশাসন ও ছাত্রশিবির: ছাত্রদল
তিনি আরও দাবি করেন, “এই জামায়াতপন্থী প্রশাসনকে ব্যবহার করেই ছাত্রশিবির দীর্ঘদিন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুপ্ত রাজনীতি, মব সন্ত্রাস, ভয়ভীতি, নিয়োগ বাণিজ্য, সিন্ডিকেট ও নিজেদের গোপন এজেন্ডা বাস্তবায়নের রাজত্ব কায়েম করেছিল। এখন সেই নিয়ন্ত্রণ হারানোর ভয়ে তারা আবারও শুরু করেছে পুরোনো মুনাফেকি ও প্রতারণার রাজনীতি।”
অপপ্রচার ও ডুয়েট প্রসঙ্গে:
নবনিযুক্ত ভিসিদের বিরুদ্ধে শিবির প্রোপাগান্ডা চালাচ্ছে উল্লেখ করে ছাত্রদল সাধারণ সম্পাদক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানীর শিক্ষাগত ও প্রশাসনিক যোগ্যতা তুলে ধরেন। তাঁকে ‘অযোগ্য’ বলা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার বলে তিনি মন্তব্য করেন।
একইভাবে ডুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের নিয়োগের বিরোধিতা প্রসঙ্গে নাছির লেখেন, “অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়া বহু বছরের স্বাভাবিক ও স্বীকৃত প্রক্রিয়া। কিন্তু শিবিরের সমস্যা নিয়মে নয়—সমস্যা হলো, তাদের নিয়ন্ত্রণের বাইরে কেউ প্রশাসনে আসুক, সেটা তারা মানতে পারে না। আজ ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যের যোগদান ঠেকাতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা যে সহিংস হামলা চালিয়েছে, তা আবারও প্রমাণ করেছে—তারা আদর্শের রাজনীতি নয়, সন্ত্রাস ও বিশৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করে।”
বিবৃতি বা পোস্টের শেষ অংশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষাঙ্গনকে আর কোনো গোপন এজেন্ডাধারী অপশক্তির হাতে জিম্মি হতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাস ও শিবিরের প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে।
অনুরূপ সংবাদ
জামায়াত জোট ছাড়তে ৪ দলকে হেফাজতের চাপ, বেরিয়ে এলো তথ্য
ভোটের আগে সবাই মাজারে যায়, হামলার পর কেউ আসে না: এবি পার্টির চেয়ারম্যান
এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সর্দার আমিরুল ইসলাম বহিষ্কৃত
ডুয়েটে উপাচার্য নিয়োগ ঘিরে অস্থিতিশীলতার নেপথ্যে বিদায়ী প্রশাসন ও ছাত্রশিবির: ছাত্রদল
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে