ডুয়েটে উপাচার্য নিয়োগ ঘিরে অস্থিতিশীলতার নেপথ্যে বিদায়ী প্রশাসন ও ছাত্রশিবির: ছাত্রদল
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৭ মে) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।
বিবৃতিতে ছাত্রদলের অভিযোগ:
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়া হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাইরের প্রতিষ্ঠান থেকে যোগ্য ব্যক্তিদের উপাচার্য নিয়োগ একটি প্রচলিত ও স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ডুয়েট ক্যাম্পাসকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করা হচ্ছে।
আরও পড়ুন : ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, ছাত্রশিবিরের তীব্র নিন্দা
ছাত্রদলের দাবি, নিয়োগের পরপরই ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটি অংশ—যাদের ছাত্রদল ‘ছাত্রশিবির সংশ্লিষ্ট ও বিদায়ী প্রশাসনের দোসর’ বলে আখ্যায়িত করেছে—তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে।
বিবৃতিতে আরও বলা হয়, ডুয়েটের পূর্ববর্তী প্রশাসনের বিরুদ্ধে অস্বচ্ছতা, দলবাজি, অনৈতিকতা ও স্বেচ্ছাচারী নিয়োগসহ নানা গুরুতর অভিযোগ আছে। এখন এই বিদায়ী প্রশাসন ও গুপ্ত সংগঠন ছাত্রশিবির মিলে একত্রে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যেই গত চার দিন ধরে জোরপূর্বক আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম স্থবির করে রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে গুপ্ত সংগঠনের কর্মীরা ডুয়েট ক্যাম্পাসে একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করেছে।
সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি:
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তারা ডুয়েট ক্যাম্পাসের এই অস্থিতিশীল পরিস্থিতির পেছনে যারা মূল উসকানিদাতা ও দায়ী, তাদের দ্রুত চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।
অনুরূপ সংবাদ
জামায়াত জোট ছাড়তে ৪ দলকে হেফাজতের চাপ, বেরিয়ে এলো তথ্য
ভোটের আগে সবাই মাজারে যায়, হামলার পর কেউ আসে না: এবি পার্টির চেয়ারম্যান
এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সর্দার আমিরুল ইসলাম বহিষ্কৃত
সরিয়ে দেওয়া উপাচার্যদের অধিকাংশই জামায়াতপন্থী, নিয়ন্ত্রণ হারিয়ে শিবির সহিংসতা করছে: নাছির
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে