কুয়েতে ভেজাল মদপানে ১০ প্রবাসী শ্রমিকের মৃত্যু, বেশ কয়েকজন হাসপাতালে
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিষাক্ত মদ্যপান করে অন্তত ১০ প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ আরও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইন-এর এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।
নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। তাদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা মোনায়েম মিয়া। তিনি ন্যাশনাল কোম্পানির একজন শ্রমিক ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই হৃদয়বিদারক ঘটনাটি কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেটে ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জলিব আল শুয়ুখ ব্লক ৪ থেকে প্রবাসীরা এই ভেজাল মদ কিনেছিলেন। স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিষাক্ত মদপানের কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিক।
তিনি আরও বলেন, তদন্তের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। স্থানীয় সূত্র অনুযায়ী, গত রোববার রাতে ভেজাল মদ খেয়ে বেশ কয়েকজন প্রবাসী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কমপক্ষে ১৫ জনকে ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদেরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়। বাকিরা কোন দেশের নাগরিক, তা এখনো জানা যায়নি।
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে