১০ দলীয় জোটের ঐক্যে ২১৫ আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের ঐক্যের ভিত্তিতে ২১৫টি আসনে প্রার্থী দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি ৮৫টি আসনে জোটভুক্ত অন্যান্য দলের নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। তখন ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন সংরক্ষণ রেখে অবশিষ্ট আসনগুলো ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টন করা হয়।
তবে ইসলামী আন্দোলন জোটে যোগ না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত আসনগুলো পুনরায় অন্যান্য জোটসঙ্গী দলের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সংশোধিত বণ্টনে এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি এবং খেলাফত মজলিস ১২টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি আসন উন্মুক্ত রাখা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর বিকেলে জোটের পক্ষ থেকে আসন বণ্টনের চূড়ান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
২ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে