তানযীমুল উম্মাহর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শহীদ ওসমান হাদিকে স্মরণ
রাজধানীর উত্তরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শীতের সকালের রোদঝলমলে আবহে রঙিন সাজে সজ্জিত ১১নং সেক্টর মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের পদচারণা, উচ্ছ্বাস ও আনন্দঘন মুহূর্তে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতার সূচনা হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নূরুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।
পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শিক্ষার মান ও সহশিক্ষা কার্যক্রমের প্রশংসা করে বলেন, “এই প্রতিষ্ঠান ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গঠনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।”
শহীদ ওসমান হাদিকে স্মরণে ‘হাদি কর্ণার’ ও আবেগঘন বক্তব্য অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শহীদ ওসমান হাদিকে স্মরণ করে নির্মিত বিশেষ ‘হাদি কর্ণার’। কর্ণারে শহীদ হাদির জীবন, সংগ্রাম ও আদর্শ তুলে ধরার পাশাপাশি তার বিভিন্ন স্মৃতিচিহ্ন ও আলোকচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের গভীরভাবে আবেগাপ্লুত করে তোলে।
অনুষ্ঠানে বক্তারা শহীদ ওসমা হাদিকে স্মরণ করে বলেন, “শহীদ হাদি ছিলেন নৈতিকতা, দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক। তার আদর্শ তরুণ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
একইসাথে দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রযাত্রার স্বার্থে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন জানানো হয়।
আজ (৩ ফেব্রুয়ারী) অর্ধশতাধিক চূড়ান্ত ইভেন্টে প্রাণবন্ত প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক ক্রীড়া ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। মাঠের চারপাশে শহিদুল ইসলাম, সাব্বির হোসাইন, আবু বকর মুহাম্মদ মিরাজ ও সোয়াইব হোসাইনের প্রাণবন্ত ধারাভাষ্য প্রতিযোগিতাকে করে তোলে আরও উপভোগ্য ও আনন্দময়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্য এবং ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আব্দুল্লাহ আল মামুন, হাবীবুল্লাহ মু. আল আমিনসহ শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিজয়ীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা। সবশেষে তানযীমুল উম্মাহ শিল্পীগোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুরূপ সংবাদ
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন
অক্সফোর্ড ইউনিয়নের আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের তরুণ নেতারা
জকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে আর কোনো ছাড় দেওয়া হবে না : খাদিজাতুল কুবরা
ক্যাম্পাস বন্ধ রেখে জকসু নির্বাচন বানচালের অভিযোগ, শিবির নেতার কড়া ক্ষোভ
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
২ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে