পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে ইমরান খানের কড়া বার্তা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বোন ড. উজমা খানের সঙ্গে সাক্ষাতের সময় দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে “মানসিক ভারসাম্যহীন” আখ্যা দিয়েছেন। ড. উজমা খান সাক্ষাতের এক দিন পর বুধবার এ মন্তব্য এক্স-এ (টুইটার) প্রকাশ করেন।
ইমরান খানের অভিযোগ, মুনিরের নীতি পাকিস্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। তিনি বলেন, “মুনির পাকিস্তানের জাতীয় স্বার্থকে তোয়াক্কা করেন না, পশ্চিমাদের খুশি করতে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছেন।”
তিনি আরও বলেন, মুনির আফগান শরণার্থীদের দেশ থেকে বহিষ্কার ও ড্রোন হামলার নির্দেশ দিয়েছেন, যার ফলে দেশজুড়ে সন্ত্রাসবাদের পুনরুত্থান ঘটেছে। ইমরান মুনিরকে ‘নৈতিকভাবে দেউলিয়া’ উল্লেখ করে অভিযোগ করেন, সেনাপ্রধানের নির্দেশেই তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।
ইমরান খানের দাবি, তাকে চার সপ্তাহ ধরে একাকী সেলে বন্দি রাখা হয়েছে, কারও সঙ্গে কথা বলার অনুমতি নেই, এবং জেল ম্যানুয়ালের মৌলিক সুবিধাগুলোও কেড়ে নেওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও তার রাজনৈতিক সহকর্মী, আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ বাধাগ্রস্ত করা হয়েছে।
সূত্র: দ্য ট্রিবিউন
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে