দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একজন নেতা ওই আসনে প্রার্থী হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। এ পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল ও যুবদলের নেতাদের ডেকে তাঁর পক্ষে কাজ করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, দশমিনা ও গলাচিপা উপজেলার কয়েকজন নেতা সেই নির্দেশনা না মানায় সংশ্লিষ্ট উপজেলা কমিটি বাতিল করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর জানান, দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আওয়ামী লীগ, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে এবং জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে পটুয়াখালী-৩ আসনে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও বিএনপির একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে