Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

পাকিস্তানের দাবি: বাংলাদেশের কাছে ২১.৪ মিলিয়ন ডলার ঋণ বকেয়া

আন্তর্জাতিক August 13, 2025 12:47 PM ৯০ দর্শক
পাকিস্তানের দাবি: বাংলাদেশের কাছে ২১.৪ মিলিয়ন ডলার ঋণ বকেয়া

পাকিস্তান সম্প্রতি দাবি করেছে যে বাংলাদেশসহ পাঁচটি দেশের কাছে তাদের প্রায় ৩০৪.৫ মিলিয়ন ডলার ঋণ বকেয়া রয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) পাকিস্তানের সরকারি অডিট থেকে এ তথ্য জানা যায়। পাকিস্তানের এই ঋণের তালিকায় শ্রীলঙ্কা, ইরাক, সুদান এবং গিনি-বিসাউয়ের নামও আছে।

​পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সরকার ১৯৮০ ও ১৯৯০-এর দশকে এই দেশগুলোকে বিভিন্ন বাণিজ্যিক প্রকল্প এবং রফতানি খাতের জন্য ঋণ দিয়েছিল। দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে কূটনৈতিক ও সরকারি নানা উদ্যোগের পরেও এসব ঋণ আদায় করা সম্ভব হয়নি।

​পাকিস্তানের অডিট প্রতিবেদনে বলা হয়েছে, বকেয়া ঋণের মধ্যে বাংলাদেশের কাছে পাকিস্তানের পাওনা ২১.৪ মিলিয়ন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ২৬০ কোটি টাকার বেশি। পাকিস্তান দাবি করছে, এই অর্থ মূলত বাংলাদেশের চিনি ও সিমেন্ট কারখানার উন্নয়নের জন্য দেওয়া হয়েছিল।

​পাঁচটি দেশের মধ্যে সবচেয়ে বেশি ঋণ বকেয়া রয়েছে ইরাকের কাছে, যার পরিমাণ ২৩১.৩ মিলিয়ন ডলার। এছাড়া সুদানের কাছে ৪৬.৬ মিলিয়ন এবং গিনি-বিসাউয়ের কাছে ৩.৬ মিলিয়ন ডলার পাওনা আছে বলে উল্লেখ করা হয়েছে।

​এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

অনুরূপ সংবাদ