মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৭
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখানের নিমতলা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি উদ্ধারকর্মীরা। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
মেঘনায় জালে ধরা পড়ল ২৪ কেজির বিশাল ব্ল্যাক কার্প, বিক্রি ১৭ হাজার ৫০০ টাকায়
১ দিন আগে
নাটোরে ভূমি কার্যালয়ে আবারও চুরি, সিসিটিভির ডিভিআরসহ কম্পিউটার খোয়া গেছে
১ দিন আগে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহীতাকে হুমকি, ভূমি অফিসের কর্মচারী বদলি
১ দিন আগে
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, গুঁড়িয়ে দেওয়া হলো পুরো স্থাপনা
৫