গাজায় বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা আগামী রোববার সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল এবং যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনার প্রতিবাদে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। বিরোধীদলগুলোও ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।
তেল আবিবে জিম্মিদের স্বজনেরা বলেছেন, ‘আমরা সৈন্য ও জিম্মিদের বাঁচাতে দেশ অচল করে দেব।’ শতাধিক প্রতিষ্ঠান এবং হাজার হাজার নাগরিক ধর্মঘটে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
ইসরায়েলের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ‘হিস্টাড্রুট’ এখনও ধর্মঘটে যোগ দেয়নি। তবে জিম্মিদের পরিবারো ইউনিয়নের চেয়ারম্যানের সাথে বৈঠকে ধর্মঘটে অংশগ্রহণের আহ্বান জানাবেন।
গাজার জিম্মি মাতানের মা আনাত আংগ্রেস্ট বলেন, ‘নীরবতা আমাদের সন্তানদের হত্যা করছে।’ তিনি শ্রমিক ইউনিয়নগুলোকে ধর্মঘটে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
গত বছর হিস্টাড্রুট জিম্মিদের পরিবারের সমর্থনে সাধারণ ধর্মঘট ডেকেছিলো। কিন্তু সরকার তা রাজনৈতিক প্রভাব হিসেবেই দেখেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বিরোধীদলীয় নেতারা ধর্মঘটকে ন্যায়সঙ্গত এবং প্রয়োজনীয় বলে মনে করছেন। বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেন, ‘এটি ন্যায্য এবং যথাযথ প্রতিবাদ।’ ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়াইর গোলানও ধর্মঘটে অংশ নেবেন।
সম্প্রতি নেতানিয়াহু গাজা পুরো নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর, জিম্মিদের পরিবারের সদস্যরা সতর্ক করেছেন যে এটি জীবিত জিম্মিদের মৃত্যুর ঝুঁকি বাড়াবে।
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে