সাবেক সেনা কর্মকর্তার নেতৃত্বে এনসিপি টঙ্গী পূর্ব থানার কমিটি প্রকাশ
গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল, আধুনিক ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে সাবেক সেনা কর্মকর্তা, প্রকৌশলী এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়।
আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কামাল হোসেন। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মঈন আহাম্মেদ। এছাড়া গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মাসুদ রানা ,সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মোঃ রাসেল আহম্মেদ।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদুল ইসলাম রাব্বি, নাসিম তালুকদার ও মোঃ মোশারফ। যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন আবু বকর সিদ্দিক আসিফ, মোঃ নাসির এবং আরিফ হাওলাদার।
সাংগঠনিক কার্যক্রমকে সুশৃঙ্খল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদ পূরণ করা হয়েছে: সাংগঠনিক সম্পাদক: প্রকৌশলী শেখ সাদী , সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ আশিকুর রহমান, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: মোঃ রায়হান , সাংস্কৃতিক সম্পাদক: সুজাব আলী মন্ডল।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন হুমায়ুন রশিদ সজিব, মোঃ আসাদুজ্জামান, আব্দুল কাদের তরু, তানিয়া আক্তার নীলা, মোঃ সোহেল, জসিম সাঈদ, মোঃ সাগর, মোঃ মুস্তাফিজুর রহমান মুন্না, মোঃ আশরাফুল আলম, মোঃ মাহফুজ, বিপুল ও মোঃ মিলন।
নেতৃবৃন্দের লক্ষ্য ও অঙ্গীকার
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বলেন, টঙ্গী পূর্ব থানায় এনসিপি-কে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে রূপান্তর করাই তাদের প্রধান লক্ষ্য। তারা সাধারণ মানুষের অধিকার আদায়ে পাশে থাকা এবং দলের আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্ম ও পেশাজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এনসিপি-র কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটির মাধ্যমে টঙ্গী এলাকায় দলের কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত হবে।
অনুরূপ সংবাদ
সব স্থানীয় নির্বাচনে লড়ার প্রস্তুতি জামায়াতের: প্রশাসক নিয়োগে ক্ষুব্ধ হাইকমান্ড
বেগমগঞ্জে জামায়াত কর্মীকে গুলি করে পালালো দুর্বৃত্তরা
হঠাৎ ফারুকীর স্টাটাস : অজগর সাপকে জড়িয়ে ধরে শুয়ে থাকার মতো অবস্থা
ইডেনে মব সৃষ্টি করছে ‘ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীরা’: নাছির উদ্দীন
এবার পাঠ্যবইয়ে বেগম খালেদা জিয়ার অবদান
১৫ ঘন্টা আগে
শতাধিক ফিলিস্তিনির মৃত্যুদণ্ড চায় ইসরাইল
১ দিন আগে