Monday, 04 May 2026

ব্রেকিং নিউজ:

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আন্তর্জাতিক May 4, 2026 11:05 AM ৫০ দর্শক
সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে হাজারো মানুষকে গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়েছে। গত ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযানে মোট ১১ হাজার ৩০০ জনকে গ্রেপ্তার এবং ১৪ হাজার ৮৫৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গালফ নিউজের তথ্য অনুযায়ী, Saudi Ministry of Interior জানিয়েছে—গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ২৪৪ জন আবাসন আইন, ৩ হাজার ৫৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৫১৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।

এছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৩৩০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৪৩ শতাংশ ইয়েমেন এবং ৫৪ শতাংশ ইথিওপিয়ার নাগরিক বলে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, দেশটিতে অবৈধ প্রবেশ, বসবাস এবং শ্রম কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুরূপ সংবাদ