Wednesday, 29 April 2026

ব্রেকিং নিউজ:

এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয়, ফাইনালে বাংলাদেশ নারী হকি দল

খেলাধুলা April 29, 2026 07:04 AM ২৪ দর্শক
এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয়, ফাইনালে বাংলাদেশ নারী হকি দল

প্রথমবারের মতো এশিয়ান গেমসের নারী হকি বাছাইপর্বে অংশ নিয়েই ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। টুর্নামেন্টের সেমিফাইনালে শক্তিশালী সিঙ্গাপুরকে ৩–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে দলের নায়িকা ছিলেন আইরিন রিয়া। তার হ্যাটট্রিকেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। অষ্টম মিনিটেই আইরিন রিয়ার হিটে এগিয়ে যায় দল। তবে দ্বাদশ মিনিটে চিয়া চেরিলের গোলে সমতায় ফেরে সিঙ্গাপুর। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল না হলে ম্যাচে উত্তেজনা বাড়ে।

চতুর্থ কোয়ার্টারে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। নির্ধারিত সময়ের চার মিনিট আগে সার্কেলের ভেতর থেকে জোরালো হিটে দ্বিতীয় গোল করেন আইরিন রিয়া। এরপর ৫৮তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে উচ্ছ্বাসে ভাসে পুরো দল।

এই জয়ের ফলে প্রথমবারের অংশগ্রহণেই ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল।

অনুরূপ সংবাদ