জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম-এর মূত্রনালীতে পাথর ধরা পড়েছে। চিকিৎসকরা তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে দুপুর পৌনে ৩টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি ভাইয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
অনুরূপ সংবাদ
৫ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
২ সপ্তাহ আগে
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
২ সপ্তাহ আগে
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল
২ সপ্তাহ আগে