দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ডাকসু ক্যাফেটেরিয়া-তে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের শিক্ষাঙ্গনে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী সাংগঠনিক করণীয় নির্ধারণের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় দেশের প্রধান পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্রদল প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আমন্ত্রিত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়।
এছাড়া রাজধানীর বড় কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ এবং তেজগাঁও কলেজ-এর প্রতিনিধিদেরও অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটকেও সভায় উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। কেন্দ্রীয় নেতৃত্ব সংশ্লিষ্ট সব ইউনিটকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছে।
অনুরূপ সংবাদ
ছাত্রদলের জরুরি সভা
৬ ঘন্টা আগে
ডাকসু নেতাদের ওপর হামলা -তীব্র নিন্দা জামায়াতের
৬ ঘন্টা আগে
ছাত্রদলের জরুরি সভা
৬ ঘন্টা আগে
ডাকসু নেতাদের ওপর হামলা -তীব্র নিন্দা জামায়াতের
৬ ঘন্টা আগে