সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিন-কে অভিনন্দন জানান।
পোস্টে চমক লেখেন, রাজনীতিতে তিনি নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মধ্য দিয়েই তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। দলীয় সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য।
তিনি আরও উল্লেখ করেন, কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করা এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ইচ্ছা রয়েছে তার। এ নতুন পথচলায় সবার দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
পোস্ট দেওয়ার কিছু সময় পর ‘নতুন যুগের সূচনা, নতুন যাত্রা’ শিরোনামে ফেসবুক লাইভেও আসেন এই অভিনেত্রী।
অনুরূপ সংবাদ
৫ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
২ সপ্তাহ আগে
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
২ সপ্তাহ আগে
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল
২ সপ্তাহ আগে