Monday, 20 April 2026

ব্রেকিং নিউজ:

বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র প্ল্যাটফর্ম থেকে এনসিপিতে যোগ দিলেন যারা

রাজনীতি April 19, 2026 06:51 PM ৭১ দর্শক
বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র প্ল্যাটফর্ম থেকে এনসিপিতে যোগ দিলেন যারা

বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র প্ল্যাটফর্ম থেকে মোট ৪৪ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

তার দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন সংগঠন থেকে উল্লেখযোগ্য কয়েকজন নেতা এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরা

এছাড়া আরও অনেকে এদিন দলে যোগ দেন, যাদের মধ্যে রয়েছেন আয়মান রাহাত, হাসান তানভীর, তানভীর আহম্মেদ কল্লোল, এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মো. জসীম উদ্দীন, মো. মোশারফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌফিক মাহমুদ, ফারহানা শারমিন সূচি, সাজ্জাদ সাব্বির, মো. রায়হানুল ইসলাম, আবদুল আজিজ ভূঁইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, সোয়েব হাসান রায়ান, মো. সোয়েব হাসান, মুরাদ হোসেন, আবু সাঈদ মোহাম্মদ নোমান, ফায়াজ শাহেদ, মো. ইমাম উদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত-ই-রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমীদ, মো. শামীম, বদরে আলম শাহীন, মো. নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহীদুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রাকিবুল ইসলাম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সাদাফ মুহতাসিম প্রান্তিক (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়), মহিউদ্দিন হাসান, মো. নুরুল হাসান ও আল মাহমুদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন প্ল্যাটফর্মের এই নেতাদের যুক্ত হওয়ার মাধ্যমে এনসিপি তাদের সাংগঠনিক শক্তি আরও সম্প্রসারণ করতে চায় এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

অনুরূপ সংবাদ