জনগণের কল্যাণ ও অর্থনৈতিক মুক্তিই বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি কেবল ভোট পাওয়ার উদ্দেশ্যে রাজনীতি করে না; বরং দেশের মানুষের কল্যাণ ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, দলটি জনগণের সামনে বাস্তবসম্মত ও সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরতে চায়।
সোমবার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি সাধারণ মানুষের কাছে বিএনপির নীতি ও কর্মসূচি পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ধর্মের নামে রাজনীতি করে না এবং ধর্মীয় আবেগকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার পথেও হাঁটে না। তিনি বলেন, “আমরা ধর্মের নামে কোনো ট্যাবলেট বিক্রি করতে চাই না; বরং জনগণের সামনে আমাদের উন্নয়ন ও কল্যাণ পরিকল্পনা তুলে ধরতে চাই।”
ধর্মের নামে ভোট চাওয়ার সমালোচনা করে তিনি বলেন, যারা শুধু ধর্ম ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করে, তারা জনগণের ভবিষ্যৎ নিয়ে কোনো বাস্তব পরিকল্পনা দেয় না। এমন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করেন। পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় রাজনীতির ধারা চালু হয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বেই ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়, ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনরায় চালু হয়, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়।
অনুরূপ সংবাদ
মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠান
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান - মুজিবুর রহমান
জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজনীতিতে ফ্যাসিবাদী প্রবণতা এখনো রয়ে গেছে: শিবির সভাপতি
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে