Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, পরে দুঃখ প্রকাশ

রাজনীতি December 7, 2025 01:50 PM ৫৫ দর্শক
সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, পরে দুঃখ প্রকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। তবে এর এক দিন পর এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এনসিপির সাবেক জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মোতালেব হোসেন লেখেন, “আমার একটি পোস্টে রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সন্ত্রাসী রুবেলের সহযোগী সাইফুল এবং তার প্রশ্রয়দাতা রাজশাহী অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের বিরুদ্ধে বলতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সারজিস আলমকে জড়িয়ে ফেলি। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, “এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই দালাল ইমরান ইমন। আমরা দেখেছি এই ইমরান ইমন সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সারজিস আলমকে বারবার অবগত করার পরও তিনি কোনো ভ্রুক্ষেপ দেখাননি। তাই রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।”

এ ঘটনার পর মোতালেব হোসেনের ক্ষমা প্রার্থনার মাধ্যমে এনসিপির নেতাদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার আশা করা যাচ্ছে।

অনুরূপ সংবাদ