আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, নির্বাচনী প্রচারণায় আইনের অনুমোদিত ব্যয়ের সীমা অতিক্রম করে এক টাকাও খরচ করবেন না।
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
পোস্টে তাসনিম জারা লেখেন, দেশে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারেন। তবে বাস্তবে অধিকাংশ প্রার্থী এই সীমা মানেন না। অনেক ক্ষেত্রে কোটি কোটি টাকা ব্যয়ের অভিযোগ থাকলেও নির্বাচন কমিশনে দেওয়া হিসাবপত্রে তা গোপন করা হয়। ফলে সংসদে যাওয়ার পথেই অনিয়ম ও অসততার চর্চা শুরু হয় বলে মন্তব্য করেন তিনি।
এই প্রেক্ষাপটে নিজের অবস্থান তুলে ধরে তিনি লেখেন, “আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করবো না। ঢাকা-৯ আসনে এনসিপি থেকে মনোনয়নের জন্য আবেদন করেছি এবং প্রতিজ্ঞা করছি—আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকাও খরচ করবো না।”
তিনি আরও বলেন, স্বল্প বাজেটে নির্বাচন অসম্ভব—এমন ধারণা ভেঙে দিতে চান তিনি। নির্বাচনী ব্যয়ের সব হিসাব জনসমক্ষে নিয়মিত প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়ে জানান, প্রচারণায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে।
তাসনিম জারা বলেন, অর্থ ও পেশিশক্তিনির্ভর রাজনীতির বাইরে গিয়ে সততার সঙ্গে নির্বাচন করা যায়—এমন একটি দৃষ্টান্ত তৈরি করাই তার লক্ষ্য।
এ লক্ষ্যে ঢাকা-৯ এলাকার পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি অনলাইন ফর্মও চালু করা হয়েছে, যেখানে আগ্রহীরা নিজেদের ভূমিকা জানাতে পারবেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, কেউ গ্রাফিক ডিজাইন, ভিডিও নির্মাণ, উঠান বৈঠকের আয়োজন, তহবিল সংগ্রহ কিংবা ঘরে ঘরে গিয়ে প্রচারণায় যুক্ত হতে পারবেন। এছাড়া আগ্রহী ব্যক্তিরা নিজেদের উপযুক্ত ভূমিকার কথাও সেখানে জানাতে পারবেন।
ডা. তাসনিম জারা বলেন, তিনি চান এবারের নির্বাচন হোক জনগণের নিজের নির্বাচন। দল গঠন, প্রশিক্ষণ ও অংশগ্রহণমূলক ক্যাম্পেইনের মাধ্যমে তিনি জনগণনির্ভর রাজনীতির একটি নতুন ধারা প্রতিষ্ঠা করতে আশাবাদী।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে