তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিলেন আমীর খসরু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন এবং তাঁর নেতৃত্বেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি—এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “তিনি যেকোনো সময় ফিরবেন। যারা না আসার গুজব ছড়াচ্ছে, তারা ছড়াবেই।”
বিএনপির এই নেতা দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই দলের নেতৃত্ব দেবেন এবং তাঁর নেতৃত্বে নির্বাচনী কৌশল চূড়ান্ত করা হবে।
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।” তিনি আশা প্রকাশ করেন, তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে শিগগিরই একটি সুস্পষ্ট সিদ্ধান্ত আসবে।
এ ছাড়া তিনি জানান, নির্বাচন সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী তালিকা খুব দ্রুত চূড়ান্ত করা হবে।
অনুরূপ সংবাদ
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল