ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর ফলে এখন পর্যন্ত মোট ২৭২টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করলো দলটি। বাকি ২৮টি আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।
তিনি বলেন, আগের দফায় প্রকাশিত তালিকার সঙ্গে যুক্ত করে নতুন করে আরও ৩৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ফলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে দলীয় কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
এদিকে এবারও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে কোনো আসনে মনোনয়ন দেওয়া হয়নি। যদিও তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসন—ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬—এই মুহূর্ত পর্যন্ত খালি রয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে। সে সময় মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিল করা হয়। পরে ওই আসনে নতুন করে নাদিরা আক্তার-কে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
দলীয় সূত্র জানিয়েছে, বাকি আসনগুলোর বিষয়ে যাচাই-বাছাই ও সাংগঠনিক পর্যালোচনা শেষে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে