বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ তার নির্বাচনী এলাকায় দীর্ঘ ১৪ বছর পর গণসংযোগ শুরু করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো গণসংযোগ কার্যক্রম চালান তিনি। দিনের কর্মসূচির শুরুতে তিনি তাঁর বাবার কবর জিয়ারত করেন।
গণসংযোগকালে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের সরকার দীর্ঘদিন মানুষের ভোটাধিকার হরণ করেছিল। জনগণের এই অধিকার পুনরুদ্ধারে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে রক্ত দিতে হয়েছে। সেই ত্যাগের ফলেই আজ গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং তিনি জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে পারছেন বলে মন্তব্য করেন।
এর আগে মঙ্গলবার ঢাকার উদ্দেশে যাত্রা শেষে তিনি কক্সবাজার এসে পৌঁছান। সেখান থেকে সরাসরি চকরিয়া উপজেলার উদ্দেশে রওনা হন। পথে খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে পথসভা ও গণসংযোগে অংশ নেন তিনি।
এই সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগ শেষে রাতে সালাহউদ্দিন আহমদ চকরিয়া আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থীর পিতার মৃত্যুর ঘটনায় শোক জানাতে ওই পরিবারের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও সৌহার্দ্য বজায় রাখার বার্তা দেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে