কক্সবাজারের টেকনাফ উপজেলার মহিলা দলের নেত্রী মরজিনা আক্তার সিদ্দিকীর বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয়ভাবে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, মরজিনা আক্তার সিদ্দিকীর বহিষ্কারাদেশ বাতিল করে তাকে স্বপদে ফেরত নেওয়া হয়েছে।
মরজিনা আক্তার সিদ্দিকী কক্সবাজার জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিষয়টি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ২০২৪ সালের শুরুর দিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল।
তিনি বলেন, বহিষ্কারের পর তিনি দলীয় কর্মকাণ্ডের বাইরে ছিলেন। তবে দীর্ঘদিন আত্মসমালোচনার পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে নিজের ভুল স্বীকার করেন। পরে দলের নেতৃত্ব বিষয়টি বিবেচনা করে শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে আনন্দ প্রকাশ করে মরজিনা আক্তার সিদ্দিকী আরও বলেন, এখন থেকে তিনি দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করবেন এবং দলীয় প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে মাঠে সক্রিয় থাকবেন।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে