Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

টঙ্গীতে ইলেকট্রনিক্স দোকানে সংঘবদ্ধ হামলা–ভাঙচুর–লুটপাটের অভিযোগ

সারাদেশ November 22, 2025 05:23 PM ৬৬ দর্শক
টঙ্গীতে ইলেকট্রনিক্স দোকানে সংঘবদ্ধ হামলা–ভাঙচুর–লুটপাটের অভিযোগ

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব গোপালপুর এলাকায় একটি ইলেকট্রনিক্স দোকানে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
 
ভুক্তভোগী ও বি-টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স দোকানের মালিক মোঃ বিল্লাল হোসেন (৪১) জানান, হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যসহ নগদ মিলে প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
 
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোট ১৮ জন পরিচিত ব্যক্তি এবং অজ্ঞাত আরও ২০–৩০ জন দলবদ্ধভাবে দোকানে আক্রমণ চালান। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে— মোঃ কামাল (৩২), মোঃ হাসান (২৮), মোঃ নুরুল ইসলাম (৩০), মোঃ বাবু (৩০), মোঃ সুজন (২৫), মোঃ হোসাইন (৩০), মোঃ হাসান (৩২), মোঃ সজিব (৩২), মোঃ পুতিয়া (৩০), মোঃ দেলোয়ার হোসেন দেলু (৩২), মোঃ আবুল কালাম আজাদ (৪০), মোঃ ফাহিম (২৫), মোঃ জুনায়েত (২৫), মোঃ রনি (২৩), মোঃ আক্তার (২৪), মোঃ জনি (২৬), মোঃ রাজিব (৩০) এবং কসাই রাকিব (২৯)।
 
ধারালো অস্ত্র প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ
 
বিল্লাল হোসেন অভিযোগে আরও উল্লেখ করেন, হামলার সময় অভিযুক্তরা ধারালো দেশীয় অস্ত্র, সুইচগিয়ার ও পিন্ডুল প্রদর্শন করে তাকে প্রাণনাশের হুমকি দেয়। দোকানের সামনে রাখা দুটি মোটরসাইকেলও কুপিয়ে ভাঙচুর করা হয়।
 
তিনি দাবি করেন, উল্লিখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত। সাম্প্রতিক হামলার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
 
এবিষয়ে অভিযুক্ত কামালের পরিবারের সাথে কথা বললে তারা জানান, তাদের বাসা বাড়ী ভেঙে লুটপাট করা হয়েছে। তারাও থানায় অভিযোগ করেছেন। 
 
টঙ্গী পূর্ব থানায় (ওসি) ওহিদুজ্জামান জানান, উভয় পক্ষ পৃথক দুটি অভিযোগ দিয়েছে। দুই পক্ষেরই অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

অনুরূপ সংবাদ