ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক প্রার্থী টাকসু'র সাবেক ভিপি মিনহাজ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর সাবেক ভিপি এম এম আল মিনহাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের এই প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফিল গবেষণারত। তিনি তার শিক্ষাগত ও ব্যবহারিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্যাম্পাসের স্বাস্থ্য ও পরিবেশগত উন্নয়নে কাজ করতে আগ্রহী।
নেতৃত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা-
আল মিনহাজ তার ছাত্রজীবনের শুরু থেকেই একজন অভিজ্ঞ ছাত্রনেতা। তার ছাত্ররাজনীতির হাতেখড়ি হয় তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায়, যেখানে ২০২৩ সালে তিনি ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় তিনি সহ-সভাপতি (ভিপি) পদে দায়িত্ব পালন করেন। গণঅভ্যুত্থান চলাকালে তিনি ১০-১২ হাজার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নিরলসভাবে কাজ করেন। এই সময়ে তার বিরুদ্ধে চারটি মামলা হয়, যার মধ্যে তিনটিতে তিনি প্রধান আসামি ছিলেন।
বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিতর্কে দুটি চ্যাম্পিয়নশিপ ক্রেস্ট অর্জন করেন এবং বিএনসিসি নেভাল উইংয়ের সদস্য ছিলেন। প্রথম বর্ষে গেস্টরুমের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি এই প্রথার প্রতিবাদ করেন। এই প্রতিবাদী অবস্থানের কারণে তাকে দীর্ঘ সময় হলের বাইরে থাকতে হয়। তবে পরবর্তীতে মেধার ভিত্তিতে তিনি ৭১ হলে বৈধ সিট লাভ করেন। ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন পর্যবেক্ষণ এবং নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা তাকে একজন পরিণত ছাত্রনেতায় রূপান্তরিত করেছে।
ডাকসু ভাবনা ও লক্ষ্য-
আল মিনহাজ মনে করেন, ডাকসু কেবল একটি সীমাবদ্ধ প্ল্যাটফর্ম নয়, বরং এটি দেশ ও জাতির জন্য দীর্ঘমেয়াদি কিছু করার একটি সুযোগ। তিনি তার মেধা, অভিজ্ঞতা, সময় এবং শ্রম দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দিতে চান। তিনি বলেন, "আমি বিশ্বাস করি, কাজের সদিচ্ছা এবং ছাত্রদের প্রতি দায়বদ্ধতা যেকোনো পদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ছাত্রদের জন্য সর্বোচ্চটুকু করতে পারাই একজন ছাত্র প্রতিনিধির মূল দায়িত্ব।"
আল মিনহাজের সাবেক সহকর্মী ও তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর বর্তমান ভিপি মুহাম্মদ ইকবাল কবির তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, "খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ব্যক্তি হিসেবে তাকে ত্যাগী, পরিশ্রমী, অনড় মনোবল এবং দায়িত্বের ব্যাপারে আন্তরিক হিসেবেই পেয়েছি। আমি মনে করি একজন যোগ্য ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাবিয়ানরা তাকে চিনতে ভুল করবে না। প্রিয় ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আল্লাহ তা'য়ালা দেশ ও জাতির খেদমতের সুযোগ করে দিন।
অনুরূপ সংবাদ
তানযীমুল উম্মাহর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শহীদ ওসমান হাদিকে স্মরণ
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন
অক্সফোর্ড ইউনিয়নের আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের তরুণ নেতারা
জকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে আর কোনো ছাড় দেওয়া হবে না : খাদিজাতুল কুবরা
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
২ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে