জকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে আর কোনো ছাড় দেওয়া হবে না : খাদিজাতুল কুবরা
যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের জিএস পদপ্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা।
সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি জানান, অবিলম্বে ক্যাম্পাস খুলে দিয়ে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে স্থগিত পরীক্ষা ও ভাইভা দ্রুত গ্রহণ এবং সম্পূরক বৃত্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য শিক্ষার্থীদের জানাতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
খাদিজাতুল কুবরা বলেন, “২২ তারিখেই জকসু নির্বাচন দিতে হবে। এ বিষয়ে প্রশাসনকে আর কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি অভিযোগ করেন, প্রশাসনের দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে।
অন্যদিকে একই ইস্যুতে বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ। তিনি বলেন, ক্যাম্পাস বন্ধ রেখে শিক্ষার্থীদের অধিকার খর্ব করা হচ্ছে।
আরিফ অভিযোগ করে বলেন, “নিরাপত্তার অজুহাতে ক্যাম্পাস বন্ধ রেখে জকসু নির্বাচন বানচালের চেষ্টা চলছে। অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাস খুলতে হবে।” তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে ১৬ হাজার শিক্ষার্থীর স্বপ্নকে কেউ বন্ধক রাখতে পারবে না।
জকসু নির্বাচন ঘিরে বিভিন্ন ছাত্রসংগঠনের এই সরব অবস্থান বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা এখন দ্রুত কার্যকর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
অনুরূপ সংবাদ
তানযীমুল উম্মাহর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শহীদ ওসমান হাদিকে স্মরণ
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন
অক্সফোর্ড ইউনিয়নের আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের তরুণ নেতারা
ক্যাম্পাস বন্ধ রেখে জকসু নির্বাচন বানচালের অভিযোগ, শিবির নেতার কড়া ক্ষোভ
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
২ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে